সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা এক বাক-শ্রবণ প্রতিবন্ধী তরুণী বিএনপি নেতা বহিষ্কার

  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১২৮ বার দেখা হয়েছে।

শাহ আলম  কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার হয়েছেন বাক্‌প্রতিবন্ধী হিন্দু তরুণী উর্মি মোদক (১৮),অন্তঃসত্ত্বা হয়েছে এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি ওই এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর জেলা বিএনপি তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবন্ধী তরণী  এবং অভিযুক্ত ইসমাইল হোসেনের বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে ইসমাইল। ভয়ে বিষয়টি কাউকে জানায়নি মেয়েটি। পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখে পরিবার বিষয়টি জানতে পারে। পরে লিখে ও ইশারায় মেয়েটি ঘটনার বিস্তারিত জানায়।

ভুক্তভোগীর বাবা-মা জানান, আমাদের বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে নরপিশাচ ইসমাইল। আমাদের মান-সম্মান শেষ করে দিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নীরু ব্যানার্জি ও সদস্য সচিব মানিক ভট্টাচার্য বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।

জাতীয় হিন্দু মহাজোটের নেতা সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস বলেন,আমরা তীব্র নিন্দা জানাই। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আমরা মানববন্ধন করবো।

স্থানীয় বাসিন্দা ও সহপাঠীদের মধ্যেও তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা করেছেন। মেয়েটির মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির ব্যবস্থা প্রক্রিয়াধীন  এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে শুক্রবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত ইসমাইল হোসেনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme