সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে নাগরিক উদ্যোগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৮২৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌতুক ও মাদক ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ সালিশের মাধ্যমে মিমাংসা-একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে লক্ষ্যে নাগরিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলার কোকডহরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম,

উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি,আউলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম খান,

বাগুটিয়া আয়ান এডুকেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবু বকর সিদ্দিক,কোকডহরা ইউপি প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ইউপি সদস্য শাহাদৎ হোসেন রাজু নাগরিক উদ্যোগের বিভিন্ন কর্মীসহ কাজী, ইমাম ও ইউপি সদস্যবৃন্দ।

কোকডহরা ইউনিয়ন, নাগরিক অধিকার পরিষদ ও তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের আয়োজনে এবং কালিহাতী নাগরিক উদ্যোগের বাস্তবায়নে মতবিনিময় সভা পরিচালনা করেন কালিহাতী নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme