সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৬৪৪ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে বীট পুলিশের নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় কালিহাতী থানার আয়োজনে ও ১৪ নং বিট পুলিশের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নারী ধর্ষণ ও নারী নির্যাতন  বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম,

কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া,

কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি তারেক আহমেদ,সাধারণ সম্পাদক দাস পবিত্র, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো,

কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নূরুন্নবী সরকার,

উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকার ও বিট অফিসার এসআই মাহাবুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারা বাংলাদেশের ন্যায় কালিহাতী উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বিট পুলিশের উদ্যোগে একযোগে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme