সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৯৪৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভাবনা (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলেঙ্গার লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ভাবনা উপজেলার দশাকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, বুধবার সকালে এলেঙ্গার লৌহজং নদীতে স্থানীয় জেলেরা মাছ ধরতে জাল ফেলে। পরে তাদের জালে শিশু ভাবনার মরদেহ দেখে তারা শিশুটির পরিবারকে খবর দেয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

উল্লেখ্য, গত সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সল্লা এলাকার পৌলী নদীতে খেয়া নৌকা থেকে পড়ে শিশু ভাবনা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধারকাজ পরিচালনা করে। পরে তারা শিশুটির সন্ধান না পেয়ে ওই দিন রাতে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme