সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর ধর্ষক গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১৩০২ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতী উপজেলার রৌহা গ্রামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় ধর্ষক রিমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) তাকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার উপজেলার পারখী ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে । ঘটনার পর ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

প্রত্যাক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর মা রোববার রাত সোয়া আটটার দিকে মোবাইলে টাকা উঠাতে দোকানে পাঠায়।

বাড়ি থেকে বের হওয়ার পর স্থানীয় লম্পট রিমন তার পথ গতিরোধ করে জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে জোর পূর্বক বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে।

পরে ভোরে তাকে ছেড়ে দিলে সে বাড়িতে এসে মা’য়ের কাছে সব খুলে বলে। সোমবার ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

কালিহাতী থানার মামলার তদন্তকারী এসআই ফজলুল হক জানান সোমবার মেয়েটির মা বাদী হয়ে রিমনকে আসামি করে মামলা দায়ের করলে রাতেই ধর্ষক রিমনকে গ্রেফতার করে মঙ্গলবার টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme