সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮২৮ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা এসেই বিদ্যালয় আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।

৪ সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করে ৫ সেপ্টেম্বর প্রথম অফিস করে বিকেলে কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ২০১৯ ইং খেলা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক,ছাত্র খেলোয়ারসহ উপস্থিত দর্শকদের সাথে নিয়ে কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিস্কার করেন।

এসময় তিনি কালিহাতী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিস্কার পরিচ্ছন্নতা রাখার নির্দেশ দেন। নবাগত ইউএনও শামীম আরা নিপার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কালিহাতীর সুশীল সমাজ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme