সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী :টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়েজ উদ্দিনকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। গত সোমবার উপজেলার কোকডহরা ইউনিয়নের পোষণা গ্রামে এই ঘটনাটি ঘটে। গুরতর আহত অবস্থায় রায়েজ উদ্দিনকে টাঙ্গাইল সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে প্রধান শিক্ষক রায়েজ উদ্দিনের স্ত্রী নাদিরা আক্তার বাদী হয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল ) ঘটনার মূলহোতা যুবদল নেতা আমিনুল ইসলাম ও সম্পদসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।মামলার বাদী নাদিরা আক্তার জানান, কিছুদিন আগে  আমার স্বামীর সাথে প্রতিবেশি আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।গত ২৯ এপ্রল সোমবার  আমার স্বামী রাতে এশার নামাজ পড়ছিলেন । এমন সময় আমিনুল তাঁর বাড়িতে ডেকে নিয়ে ভারাটে সন্ত্রাসী দিয়ে আমার স্বামীকে বেধড়ক মারপিট করে । স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষক রায়েজ উদ্দিনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রত গ্রেফতারের দাবি জানিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক নাজমুল করিম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme