সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্র মুরাল উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮৮ বার দেখা হয়েছে।

শাহ আলম  কালিহাতী : “বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”-এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় কালিহাতী উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ। নতুন মাঠে দৌড়ঝাঁপে মেতে ওঠে তারা। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনকালে ইউএনও মোঃ খায়রুল ইসলাম বলেন, “শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের জন্য আরও সুন্দর ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের একটি মুরাল স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme