সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

  • আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া এলাকায় কৃষকদের অভাবের সুযোগ নিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে। একটি দালাল চক্র কৃষকদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এই কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর দালাল চক্রটি এ মাটি নিয়ে বিক্রি করছে স্থানীয় ইট ভাটায়। ফলে অবৈধভাবে আবাদি জমির মাটি বিক্রির মহোৎসব চলছে নাগবাড়ী ইউনিয়নে।

জানা যায়, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে নুরেআলম ও একই গ্রামের খালেক নিজের ইচ্ছামতো কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই ফসলি জমির মাটি বিক্রি করছে। ফলে কমে যাচ্ছে ফসলি জমি, পাশাপাশি মাটি কাটার ভেকু দিয়ে মাটি বিক্রির কারনে পাশের জমিগুলো হারিয়ে ফেলছে উর্বরতা। সৃষ্টি হচ্ছে ফসল আবাদে প্রতিবন্ধকতা। উপজেলা নাগবাড়ী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ও নদীর পাড় এলাকায় দেখা যায় এমন চিত্র।

ওই ইউনিয়নের একাধিক কৃষক জানান, এভাবে মাটি বিক্রি অবৈধ কিন্তু কার কাছে নালিশ দেবো, কে শুনবে আমাদের কথা। যারা মাটি কিনে নিয়ে যাচ্ছে তারা ক্ষমতাসীন দলের লোক। নিরুপায় হয়ে কৃষকরা মাটি বিক্রি করে দিচ্ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান বলেন, ওই এলাকা থেকে কয়েকজন এই বিষয়টি জানালে নাগবাড়ী ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে নাগবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী বলেন, ফসলি জমির মাটি কাটা বন্ধ করার জন্য গ্রাম পুলিশ পাঠানো হয়েছিল।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme