সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ফাইভস্টার ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের জয়নাবাড়ি(সিংনা কুটুরিয়া) গ্রামে ফাইভস্টার ব্রিকস নামের এক ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালানা করা হয়। এসময় ইটভাটায় জ¦ালানি হিসেবে বনের গাছ ও কাঠ ব্যবহার করার অপরাধে ভাটার মালিক লিটন মিয়াকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, উপজেলার কোকডোহরা ইউনিয়নের জয়নাবাড়ি কুটুরিয়া গ্রামে অবস্থিত ফাইভস্টার ব্রিকস নামের এক ইটভাটায় পরিবেশের তোয়াক্কা না করে বনের গাছ ও কাঠ পুড়ছে। এমন খবরে সাংবাদিকরা বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় ”ইটভাটায় পুড়ছে বনের কাঠ,নজরদারী নেই প্রশাসনের ”হেড লাইনে সংবাদ প্রকাশ করে। সংবাদটি দ্রুত কালিহাতী উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে রোববার দুপরে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইন ”ইটভাটার মালিককে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরে উপপরিচালক মিয়া মাহমুদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন। অভিযানশেষে, কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. শাহাদত হুসেইন জানান,এ উপজেলার কোন ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়াতে পারবে না। কেউ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাঠ পোড়ানোর চেষ্ঠা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, কেউ যদি অবৈধ ভাবে কয়লার পরিবর্তে বনের কাঠ দিয়ে ইট পোড়ায় তাহলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme