সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ১২০৪ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” শ্লোগানে কালিহাতীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কালিহাতী স্পোটিং ক্লাবের উদ্যোগে আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্ভোধন করেন, স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।

কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগ ও কালিহাতী স্পোটিং ক্লাবের সভাপতি নূরুন্নবী সরকারের সভাপতিত্বে টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক অজয় কুমার দে লিটন,

কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার ।

টুর্ণামেন্টে ঘাটাইল বাদেপার্শ্বী একাদশকে ২-০ গোলে হারিয়ে কালিহাতী স্পোটিং ক্লাব একাদশ বিজয়ী হন।

পরে চ্যাম্পিয়ন দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি ও রানার্সআপ দলকে ২১ ইঞ্চি এলইডি টিভি পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। টুর্ণামেন্টি পরিচালনা করেন রাসেল আহম্মেদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme