সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৯৬৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ,বর্ণাঢ্য র‌্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল,প্রামান্য চিত্র প্রদর্শনী,আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১৭ মার্চ) সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্ত্বওে গিয়ে শেষ হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারন সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম,

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনুসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভাটি পরিচালনা করেন, উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme