সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বজ্রপাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮২১ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নারান্দিয়া টিআরকেনএন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য।
নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম  তথ্যটি নিশ্চিত করে বলেন সন্ধ্যার দিকে রমজান আলী বাড়ির পেছনে কাজ করতেছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
রমজান আলী একজন সমাজসেবক ও সজ্জন মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও একমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেন গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে বুধবার মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme