সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বাগেরহাট কারাগারে কারারক্ষীসহ চার মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৮৪৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুপুর্ব এলাকায় বাগেরহাট কারাগারে কারারক্ষীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতুপুর্ব থানা পুলিশ শনিবার (২০ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ একশ এক বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া জেলার পেয়ারাতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে বাগেরহাট কারাগারে কর্মরত কারারক্ষী রাজু (২৮)। ভেড়ামাড়া এলাকার সাহাবুল ইসলাম (৩০), দৌলতপুর দারেরপাড়া পাকুরিয়া গ্রামের ফয়সালের ছেলে আনোয়ার পারভেজ (৩২) দারেরপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে ফরহাদ পারভেজ (২৮)।

বঙ্গবন্ধুসেতু পুর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, রাতে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকারযোগে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চার ব্যক্তি। প্রাইভেটকারটি বঙ্গবন্ধুসেতু পুর্ব গোলচত্ত্বর এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধুসেতু পুর্ব থানার একদল পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে একশ এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজন কারারক্ষী রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

আসামীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুসেতু পুর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের শেষে রোববার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme