সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে পৌলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই জনকে আটক করে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি সরবরাহের কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাক জব্দ করে কালিহাতী থানায় হস্তান্তর ও একটি ভেকু ক্ষতিগ্রস্ত করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে পৌলী রেলওয়ে সেতুর পূর্ব পাশে নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।

কারাদণ্ডপ্রাপ্তরা মির্জাপুর উপজেলার মহেড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে জাহিদ (১৯) ও দেলদুয়ার উপজেলার পড়াইখালী গ্রামের সুরুজ মিয়ার ছেলে শরিফ (২৯)।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme