সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৭

  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০১৯
  • ১২৪৪ বার দেখা হয়েছে।

মনির হোসেন,কালিহাতী : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায়বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৭ জন আহত হয়েছে। তাদের বাড়ি নাটিয়াপাড়া বলে জানা গেছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পিকআপ ভ্যান নিয়ে টাঙ্গাইল থেকে কয়েকজন যুবক ঘুরতে যাচ্ছিলো বঙ্গবন্ধু সেতুর দিকে। পিকআপ ভ্যানটি মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে চলছিলো।

এসময় পিকআপ ভ্যানটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে মোটরসাইকেল অভারটেক করার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিরনমালা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই ১জন নিহত হয়। পরে ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। অাহত ৭ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। আহত ১জন তাদের বাড়ি টাঙ্গাইলের নাটিয়াপাড়া বলে জানিয়েছেন স্থানীয়দের কাছে ।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme