সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৭৭৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে আরেক শ্রমিক আহত হয়েছে। নিহত শ্রমিক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা গ্রামের জাবেদ আলীর ছেলে নুরুল ইসলাম (৪০)।

রবিবার (২৩ জুন) সকালে উপজেলার কদমতলী গ্রামে এই ঘটনা ঘটে। আহত জোয়াদ আলীকে (৪৫) উদ্ধার করে টাঙ্গাইল সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলী এলাকার একটি পুকুওে মাটির কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় সেচপাম্পের ঝুঁকিপূর্ণ ফাঁটা তারে জড়িয়ে ঘটনাস্থলেই নুরুল ইসলাম (৪০) মারা যান। এসময় তাকে বাঁচাতে গিয়ে জোয়াদ আলী নামের অপর এক শ্রমিক গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে নরান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ জানান, নিহতের লাশ তার পরিবার নিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme