সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে আ’লীগ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ১১৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকমকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয়।

কালিহাতীতে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর পক্ষে বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে উপজেলার এলেঙ্গা রিসোর্টে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সেইসাথে সর্বসম্মতিক্রমে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকমকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয়।

মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।

বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রকিব খান শামীম,

আওয়ামী লীগ নেতা এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারেক শামস পুলু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা চায়না,

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপির নির্দেশক্রমে কালিহাতীতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজহারুল ইসলামের তালুকদারের পক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠত হয়।

বর্ধিত সভায় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme