সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৯১৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মনির হোসেন কালিহাতী: করোনা ভাইরাসের কারণে কালিহাতীতে কৃষি খাতে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য কৃষি উৎপাদন অব্যাহত রাখতে খরিপ ১/২০২০-২১ মৌসুমে উফসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন ও সুফিয়া আক্তার প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme