সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬০ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী: “ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থায়” কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা ও কালিহাতী তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক’র যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১ টায় র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়। পরে তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক কালিহাতী আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আলহাজ্ব মীর মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা,

সাধারন সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি শ্রীদাম ভৌমিক, উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু , কালিহাতী তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক’র এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি, সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme