সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন 

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার দেখা হয়েছে।
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (12, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা।  মিছিলটি ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে মসিন্দা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে ভ্যান চালক জিহাদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া, এলাকাবাসীর পক্ষে মোঃ সুজন মাহমুদ, নিহত ভ্যান চালক জিহাদের দাদা হাসর আলী, বাবা তুলা মিয়া ও মা জোসনা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভ্যান চালক জিহাদ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।
এর আগে, নিখোঁজের তিন দিন পর গত রোববার উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পেছনের ডোবা থেকে ভ্যান চালক জিহাদের লাশ উদ্ধার করে পুলিশ। ভ্যান চালক জিহাদ উপজেলা চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া জানান, তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পারব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme