সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মহিলাসহ জামায়াতের ১০ জন আটক

  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কালিহাতী থেকে জামায়াতের ৭ জন মহিলা সদস্যসহ ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সাকরাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো সাকরাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, তার স্ত্রী জামায়াতে উপজেলা মহিলা কমিটি সাধারণ সম্পাদক আয়নুন্নাহার বেগম, সভাপতি রত্না বেগম, সদস্য লাকী বেগম, হাফিজা বেগম, হাওয়া বেগম, লিপি বেগম, রাবেয়া খাতুন, সৈকত ও ফরহাদ আলী।

কালিহাতী থানার ওসি হাসাল আল মামুন রোববার সন্ধ্যায় জানান, জামায়াতে ১০ জন সক্রিয় সদস্য উপজেলার সাকরাইলে আনোয়ার মাস্টারের বাড়ীতে গোপন বৈঠক করছিলেন। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের নিকট থেকে জিহাদী বই ও জামায়াতে বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme