সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মাছ ধরতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৬৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরেক বন্ধু আহত হয়। তারা বিলে মাছ ধরার উদ্দেশ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে কালিহাতীতে আসেন বলে জানা যায়।

নিহতরা হলেন, মধুপুরের মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে বাদল (২৬)। তিনি ভ্যানচালক ছিলেন। একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলী ছেলে মানিক (২৫)। তিনি পেশায় শ্রমিক। মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

সাথে থাকা মৎস্য শিকারী চানু মিয়া জানান, রাত সাড়ে ১১ টার দিকে বাদল ও মানিকসহ চারজন বিলের পাশের রেললাইনে হাঁটতে ছিলেন। এ সময় পিছন থেকে ট্রেন এসে বাদলকে আর মানিককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সবাই খুবই ভয় পায়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন, রাত ১ টায় খবর শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। পৌঁছানোর আগেই অন্যরা লাশ দুটি নিয়ে চলে যায়।

মধুপুরের মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, বুধবার রাতেই দুইজনের মরদেহ নিয়ে বাড়ি নিয়ে আসেন সাথে থাকা অন্যরা। পুরো গ্রাম জুড়ে চলছে মোকের মাতম। মানিকের ৮ দিনের সন্তানসহ স্ত্রী ও মা বাবা রয়েছেন। বৃহস্পতিবার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme