সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ১১৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শুক্রবার ৫ মার্চ দুপুরে উপজেলার কামান্না এবং বৃহস্পতিবার ৪ মার্চ রাতে এলেঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নুর ইসলাম (২৪) উপজেলার ছুনুটিয়া গ্রামের জামালের ছেলে এবং মীর মোখলেছ (৩৬) কামান্না গ্রামের মীর লেবুর ছেলে। এ সময় নুর ইসলাম (২৪) কাছ থেকে ২শ’ পিস ইয়াবা, একটি মোবাইল এবং মীর মোখলেছ (৩৬) কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme