সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মাদ্রাসার ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ১১৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতী উপজেলার এলেঙ্গা ই.পি.আর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা’র তিন তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০নভেম্বর) বিকেলে মাদ্রাসা সংলগ্ন এলেঙ্গা পৌর ঈদগাহ ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী ।

এলেঙ্গা ই.পি. আর মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা গোলাপের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি. কম,

এলেঙ্গা পৌর মেয়র নুর- এ আলম সিদ্দিকী, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক বেল্লাল মোল্লা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme