সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মিডিয়া ও আইটি সেন্টারের শুভ উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪৯২ বার দেখা হয়েছে।

কামরুল হাসান , কালিহাতী  :টাংগাইলের কালিহাতীতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। স্থানীয় বেকার যুবকদের জন্য তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্বোধন করা হয়েছে একটি অত্যাধুনিক মিডিয়া ও আইটি সেন্টার।

গত ২২ আগস্ট বৃহস্পতিবার, সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

সেন্টারটির মূল লক্ষ্য হলো স্থানীয় বেকার যুবকদের বেকারত্ব দূর করে তাদের দক্ষ করে তোলা। এখানে কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রযুক্তিকর্মের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থী এবং উদ্যোক্তাদের সহায়তার জন্য নামমাত্র মূল্যে কম্পিউটার সরবরাহ করা হবে। নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত এই সেন্টারটি স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম, কালিহাতী প্রেসক্লাবে সহ সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাব্বির আহম্মেদ আব্বাসি,
সাবেক সহ সভাপতি কামরুল হাসান, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মোল্লা মিল্টন, ক্রীড়া সম্পাদক নুরুন্নবি রবিন, সৈয়দ মহসিন হাব্বিব, শুভ্র মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেন বলেন, এই সেন্টারের প্রতিষ্ঠা যুবকদের তথ্যপ্রযুক্তির সাথে সংযুক্ত করে উন্নতির নতুন পথ দেখাবে, যা কালিহাতী উপজেলাকে এগিয়ে নিয়ে যাবে একটি উন্নত, দক্ষ ও প্রযুক্তিবান্ধব সমাজের দিকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme