সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মেয়র পদে রাজুর মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ১০২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজুর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে তার নিজ বাসার সামনে থেকে শোভাযাত্রাটি শুরু করে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড প্রদক্ষিণ শেষে পূনরায় তার বাসার সামনে এসে শেষ হয়।

এসময় রাজু বলেন, মুক্তিযুদ্ধের সুতিকাগার কালিহাতী। এই কালিহাতীতে আমি ছাত্রলীগের নেতৃত্ব দিতে দিতে এখন উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে থেকে নেতৃত্ব দিচ্ছি। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেকে নির্বাচনের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা ত্যাগী, শিক্ষিত ও পরিচ্ছন্ন তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন সেই বিবেচনায় আমি শতভাগ আশাবাদী দলীয় মনোনয়ন আমিই পাবো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কালিহাতী ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, কালিহাতী প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কালিহাতী অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের রোড সেক্রেটারি সাইদুর রহমান ও কালিহাতী পৌর আওয়ামীলীগ নেতা আনছার আলী প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme