সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬০১ বার দেখা হয়েছে।

কামরুল হাসান, কালিহাতী : সারা দেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় পর্যায়ক্রমে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালিহাতী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), অফিসার্স ক্লাব, কালিহাতী পৌরসভা, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা আওয়ামী যুবলীগ, এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়, কালিহাতী ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও উপজেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme