সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে যুবকের মৃতদেহ উদ্ধার

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ১২২০ বার দেখা হয়েছে।

মনির হোসেন, কালিহাতী : কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামে। উদ্ধারকৃত যুবক ঘাটাইল উপজেলার মাইজবাড়ী গ্রামের সাবাস উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন তোতা (৩৫)।

জানাযায়, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রতিদিনের ন্যায় তার শ্বশুড় বাড়ী পাথালিয়া থেকে ঢালাইয়ের কাজে গিয়ে সন্ধ্যায় বাড়ীতে না ফেরায় তার শ্বশুড়বাড়ীর লোকজন রাতভর অনেক খোঁজাখুজি করেও না পাওয়ায় পরদিন শুক্রবার রাতে স্ত্রী সাথী বাদী হয়ে নিখোঁজ সংক্রান্ত কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরী করেন।

নিখোঁজের দুইদিন পর পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের বাড়ীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শনিবার বিকেলে তোফাজ্জল হোসেন এর লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।

পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের পাশের বাড়ীর হাছনা বেগম বলেন, শুক্রবার সকালে ব্যবহৃত সেপটিক ট্যাংকে গেলে হঠাৎ পাশের নারায়ন মাস্টারের পরিত্যক্ত বাড়ীর সেপটিক ট্যাংকের স্লাপ উল্টো দেখে ভয় পেয়ে স্থানীয় মেম্বারের কাছে জানান। মেম্বার রাত ১০টায় এসে বিষয়টি দেখে পরদিন শনিবার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে একটি লাশ উদ্ধার করে। লাশটি দেখে স্থানীয় লোকজন নিখোঁজ তোতার লাশ বলে সনাক্ত করেন।

সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিখোঁজ ব্যক্তির স্ত্রী শুক্রবার কালিহাতী থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরী করেন। তাকে খোঁজাখুজির এক পর্যায়ে নারায়ন মাস্টারের বাড়ীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে তোফাজ্জল হোসেন তোতার লাশ উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme