সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার। 

  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : টাঙ্গাইলের উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান (৩০) নামের যুবক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

৫ই মে (সোমবার) সকালে একই গ্রামের রিপন মিয়ার পুকুর থেকে নিহত রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহতের বাবা বাদল মিয়া জানান,ভোর ৪ টার দিকে মুন্না নামের একজন আমাকে ডাকতে যায় এবং বলে আপনার ছেলে কে মেরে ফেললো, আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি,খোজাখুজির এক পর্যায়ে কোকরাইল গ্রামের রিপনের  পুকুরের  রক্তাক্ত অবস্থায় তার ছেলের মরদেহ দেখতে পান। 

নিহতের স্ত্রী শিল্পী জানান; আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে বলে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেঁটে রেখো,পরে তিনি কিছুক্ষণ পরে বাড়ীতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়, সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিলেন।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে  মারাত্মক ভাবে জখমকৃত রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়ছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য,নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলো।

এছাড়াও নিহত রায়হান বহু আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme