সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৮১৭ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী,আলোচনা সভা ও কেক কাটা।

সোমবার (১১নভেম্বর) বিকেলে র‌্যালীটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির আলী, সদস্য খন্দকার আব্দুল মাতিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মালেক তালুকদার,

সাধারন সম্পাদক আলমগীর হোসেন,এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি পরিতোষ সেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme