সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে রেজুলেশন ছাড়াই স্কুলের গাছ বিক্রয়ে অনিয়ম

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ১৫৭৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে কোনো রেজুলেশন ছাড়াই লাখ টাকার ১০টি গাছ বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। 

মসজিদের সৌন্দর্য বাড়াতে এসব গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম । 

বন বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগের  অনুমতি ছাড়াই গাছ কেটে নেওয়া হচ্ছে বলে নিশ্চত করেছেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. লায়লা বেগম।  

এলাকাবাসী জানায়, এক বিচারপতি’র ভাই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় এর প্রতিবাদ করতে কেউ সাহস পাচ্ছে না। 

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিশাল বিশাল পুরনো গাছ কেটে দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে। এমনকি গাছের গোড়া খুঁড়ে উঠিয়ে গর্ত মাটি ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। 

বিদ্যালয়ের প্রধান আব্দুল মান্নান মোল্লা জানান, বিদ্যালয়ের গাছ কাটা’র বিষয়ে আমি কিছুই জানি না। এ বিষয়টি জানার পরপরই আমি প্রশাসনকে জানাই। তারা ব্যবস্থা নিয়েছেন। এই মুহুর্তে গাছ কাটা বন্ধ রয়েছে।  

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম জানান, গাছগুলা মসজিদের তাই মসজিদ পরিচালনা কমিটি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ জানান, বিষয়টি আমি জানার পর গাছ কাটাতে নিষেধ করেছি। এই মুহুর্তে গাছ কাটা বন্ধ আছে।

ইছাপুর গোরস্থান ও মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী তার ভাষায় জানান, এই গাছ গুলা আমার জানামতে স্কুলের। স্কুল যখন গাছগুলা লাগায় তখন এখানে মসজিদ ছিল না। 

এব্যাপারে ওই গ্রামের নাম প্রকাশে অনেচ্ছুক অনেকেই তাদের ভাষায় বলেন, গাছ মসজিদের না স্কুলের। সভাপতি একাই এই কাজ করতেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme