সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে লাশ উদ্ধার ।। আটক চার

  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৮৮২ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে রানা (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার রামপুর খামার বাড়ির তারা মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে রামপুর খামার পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে পারভেজ হোসাইন (১৯), শাহাদত হোসেনের ছেলে ফেরদৌস (১৯), আব্দুল খালেকের ছেলে শাহিনুর (১৯) ও নুর ইসলামের ছেলে রুবেল (১৯) কে আটক করেছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, গত ১ জুলাই বিকেলে তারা পাঁচ বন্ধু মিলে রামপুর সাত বিলে নৌকার মধ্যে মাদক সেবন করার সময় রানা নৌকা থেকে পড়ে যায়। এসময় তাকে ফেলে চলে আসে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর সাত বিলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রানার মা এসে তার ছেলের লাশ শনাক্ত করে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার রামপুর সাত বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে শনিবার (৪ জুলাই) পুলিশ নিহত রানার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme