সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৬৮ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখার উদ্যোগে কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তিকৃত জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদানেরর চেক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকালে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মিলনায়তনে কলেজের ২য় বর্ষের ১৯ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির চেক প্রদান এবং ৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

প্রত্যেক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা, এক সেট বই এবং বিনামূল্যে কালিহাতী কলেজে দুই বছর লেখাপড়া করার সুযোগ পাবে। অন্যদিকে গোল্ডেন-এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা এক সেট বই এবং অন্যান্য সুযোগ সুবিধার সাথে প্রতি মাসে ৩ হাজার টাকা করে নগদ বৃত্তি পাবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখার আহবায়ক প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য বেগম রাবেয়া সিরাজ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষাতে যেসব শিক্ষার্থী জিপিএ-৫ এবং গোল্ডেন-এ প্লাস পেয়ে কালিহাতী শাজাহান সিরাজ কলেজে ভর্তি হয়েছে তারা এই বৃত্তির জন্য বিবেচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme