সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

কালিহাতীতে শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইতিহাস খ্যাত চার খলিফার একজন ও স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৪ জুলাই টাঙ্গাইলের কালিহাতীতে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- শ্রদ্ধার্ঘ নিবেদন, স্মরণ সভা, দোয়া মাহফিল ইত্যাদি।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজে স্থাপিত শাজাহান সিরাজের প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজের রাবেয়া সিরাজ একাডেমিক ভবনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, শাজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খান এনা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি, শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন, কর্মচারীদের পক্ষ থেকে হাবিবুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে নাইমুর রহমান প্রমুখ। এছাড়াও ব্যাংকক থেকে জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শাজাহান সিরাজের সহধর্মিনী বেগম রাবেয়া সিরাজ। স্মরণ সভা সঞ্চালনা করেন কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক তারিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme