সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ১১৪৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতী উপজেলার পাইকড়া মুসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত শনিবার সকালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪ জন এবং গ্রন্থাগারিক পদে ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

স্থানীয়দের অভিযোগ মোটা অংকের উৎকোচের বিনিময়ে মেধাতালিকায় উত্তীর্ণদের বাদ দিয়ে পূর্ব থেকেই নির্ধারিত অযোগ্য-অদক্ষদের নিয়োগ প্রদানের জন্য লোক দেখানো পরীক্ষা গ্রহণ করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলেম উদ্দিনের নাতি কার্জন খান জানান, বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমরা বারবার প্রতিবাদ করার জন্য আমাদের পরিবারের কাউকেই পরিচালনা পর্ষদে সদস্য করা হয়নি। আমরা এই নিয়োগ বাতিল করে পুনরায় যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আখতার হোসেন খান অনিয়মের বিষয়টি অস্বীকার করে বলেন, মেধাতালিকায় উত্তীর্ণদেরই নিয়োগ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme