কালিহাতীতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৬৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতী উপজেলার গান্ধিনায় অবস্থিত লায়ন ফেরদৌস আলম ফিরোজ স্কুল এন্ড কলেজ এমপিও ভূক্তি তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।

বৃহস্পতিবার দুপুরে বৃষ্টিতে ভিজে, ছাতা মুরি দিয়ে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে কালিহাতী আসনের এমপি আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারীর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়।

পরে স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা আনন্দ উৎসব করে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ ও স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজ, তার সহধর্মনী লায়ন পারভীন ফিরোজসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme