সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে শিশু ধর্ষণ, অভিযুক্তকে আদালতে প্রেরণ

  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চর দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রিপন নামের একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, শিশুকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

স্থানীয়রা জানান, একই গ্রামের আনিছ মন্ডলের ছেলে রিপন (১৭) ওই শিশুকে খেলনার কথা বলে তার চাচা বাতেনের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে অভিযুক্ত রিপন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে দৌড়িয়ে ধরে কালিহাতী থানাধীন মগড়া ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে।
এই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটি। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে কালিহাতী থানার ওসি তদন্ত রাহেদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে গ্রামবাসী অভিযুক্ত রিপনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme