সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে শিশু বলাৎকার মামলা

  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৮৩৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে একজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া গ্রামের কদ্দুস মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৪০)।

জানা যায়, শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ওই শিশুটি যদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে গোসল করতে যায়।

সেখানে শিশুটি একা থাকায় নাজিম উদ্দিন জোরপূর্বক তার হাত-পা বেধে বলাৎকার করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে নাজিম উদ্দিন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিহাতী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান জানান, শিশু বলাৎকারের বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme