সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে শিশু মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৬৭২ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে শিশু মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালীটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান,

ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার আরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ আলোচনা সভাটি সঞ্চালনা করেন। শিশু মেলাটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme