সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সংখ্যালঘু ছাত্রীকে অপহরণ থেকে বাঁচালো এলাকাবাসী

  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ১০০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে এক হিন্দু ছাত্রীকে অপহরণ করার সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি যাবার পথে নারান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রীটি উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে পড়ে। মেয়েটির বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮ বছর আগে মারা গেছেন। তার ভাই চা বিক্রি করে সংসার চালান।

এলাকাবাসী ও প্রত্যোক্ষদর্শীরা জানায়, মালতি গ্রামের ঝন্টু সূত্রধরের ছেলে বখাটে গোবিন্দ সূত্রধর (২২) এলাকার বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। দীর্ঘদিন যাবত ওই ছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছে।

মঙ্গলবার গোবিন্দ সূত্রধর ও আব্দুর রশিদের নেতৃত্বে মুখোশ পরা একদল যুবক ওই শিক্ষার্থীর পথ রোধ করে জোর পূর্বক সিএনজি চালিত অটো রিক্সায় তুলে নিয়ে যায়। পথে দেউপুর এলাকায় পৌঁছালে স্কুল ছাত্রীর চিৎকার দিলে স্থানীয়রা অটোরিক্সা আটক করে।

অবস্থার অবনতি দেখে অপহরণ কারীরা পালিয়ে যায়। পরে দেউপুর গ্রামের কয়েক ব্যক্তি ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিভাবকরা বিষয়টি আমাকে জানিয়েছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। থানায় অভিযোগ পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme