সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সন্ত্রাসী হামলায় আহত এক

  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৫ বার দেখা হয়েছে।

ইমরুল হাসান বাবু : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলটিয়া পূর্ব পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মফিজ উদ্দিন নামের এক ব্যক্তি আহত হয়েছে।

মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশি মৃত কুতুব আলীর ছেলে জোয়াহের আলী (৬৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার আউলটিয়া পূর্ব পাড়া গ্রামের মফিজ উদ্দিনের সাথে প্রতিবেশি জোয়াহের আলীর ছেলে আ. মালেক (৪০), মৃত কুতুব আলীর ছেলে জোয়াহের আলী (৬৫), মালেকের স্ত্রী কনিকা(৩৫) ও জোয়াহের আলীর স্ত্রী শেফালী বেগম(৬০) এর সাথে দীর্ঘদিন যাবৎ পূর্ব শত্রুতা চলে আসছিল।

সম্প্রতি ওই শত্রুতার জের ধরে মালেকের বাড়ির সামনে মফিজকে একা পেয়ে তারা অতর্কিতে হামলা চালায়। এতে মফিজ উদ্দিন’র দুই হাত ভেঙ্গে যায়। আশেপাশের লোকজন আহত মফিজকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মফিজ উদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম বাদী কালিহাতী থানায় একটি মামলা (নং- ০৬) দায়ের করেন। এ বিষয়ে ওই মামলার একাধিক আসামী বাদীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে বাদী মর্জিনা বেগম জানান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম জানান, মামলা পেয়ে জোয়াহের আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme