সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে সরকারের সাফল্য ও উন্নয়ন সম্পর্কে অবহিতকরন কর্মসূচী অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৯৭১ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল প্রেস ব্রিফিং, মহিলা সমাবেশ, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে প্রেস ব্রিফিং, ১১টায় উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: মোস্তারী কাদেরী।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ মিথুন মুন্নি।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার,

কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্রো।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ সহ সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme