সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার দুই

  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৭৪৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক মাতৃছায়া প্রত্রিকার উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আতোয়ার রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসী মামুন এবং মাসুদ কে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি দির্ঘ দিন যাবৎ প্রেস ক্লাবের বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন। প্রবীন সংবাদকর্মী হিসেবে জেলায় তার অনেক পরিচিতি রয়েছে। বর্তমানেও তিনি এই পেশাকে ধরে রেখেছেন।

রবিবার (৮ নভেম্বর) সকালে কালিহাতী পৌরসভার বেতডোবা তার নিজ বাসার সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর কালিহাতী প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।

আহত সাংবাদিক আতোয়ার রহমান জানান, তার বেতডোবা বাসায় জবরদখল করে টিনের একটি গেট নির্মাণ করে প্রতিবেশী জোয়াহের ও তার দুই ছেলে মামুন, মাসুদ ও স্ত্রী লাইলী বেগম।

এ গেট নির্মাণের প্রতিবাদ করায় রোববার (৮ নভেম্বর) সকালে দেশীয় দাঁড়ালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার দুই ছেলে দিপু এবং বাকীবিল্লার উপর সন্ত্রাসী হামলা চালায় প্রতিবেশী জোয়াহের, মামুন,মাসুদ ও লাইলী বেগম।

এদিকে এ ঘটনায় কালিহাতী প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) করিম জানান, এ ঘটনায় মামুন এবং মাসুদ কে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme