সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮০৬ বার দেখা হয়েছে।

কামরুল হাসান কালিহাতীঃ, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে ১০ টি বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ৯ টি ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৫ জুন) ভোর রাতে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সেকান্দর (৫০) ও ফারুক (৪৫) উপজেলার সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের মৃত আঃ গফুরের ছেলে। এর মধ্যে সেকান্দর ৪টি মামলায় সাজাপ্রাপ্ত ও ৭টি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে এবং ফারুক ৬টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ২টি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, থানা পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি সেকান্দর ও ফারুককে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ইতিপূর্বে তাদেরকে গ্রেফতারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত ছিল। পরে বুধবার ভোররাতে তাদেরকে গ্রেফতারের পর দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme