সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সাবেক চেয়ারম্যানের ছেলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬৯ বার দেখা হয়েছে।

কামরুল  হাসান, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে আট মামলার গ্রেফতারি পরোয়ানাসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের ছেলে পলাতক আসামি শরিফুজ্জামান সোহাগকে পুলিশ গ্রেফতার করেছে।

শরিফুজ্জামান সোহাগ উপজেলার সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সল্লা গ্রামের আব্দুল আজিজের ছেলে। মঙ্গলবার ভোরে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের একটি টিম সাজাপ্রাপ্ত পলাতক আসামি শরিফুজ্জামান সোহাগকে গ্রেফতার করে।

কালিহাতী থানার ওসি কামরুল ফারুক  জানান ৫টি মামলায় শরিফুজ্জামান সোহাগকে ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি মামলায় দেড় কোটি টাকা অর্থদণ্ড দেন। ওই মামলার রায় প্রদানের বহু আগে থেকেই সে পলাতক ছিল। এছাড়াও  পৃথক ৩টি মামলায় গ্রেফতারি পরোয়নাভুক্ত পলাতক আসামি ছিল শরিফুজ্জামান সোহাগ। ৮টি মামলা রয়েছে।মঙ্গলবার সকাল ১১ টার দিকে আসামি শরিফুজ্জামান সোহাগকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme