সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সাম্যের পথের উদ্যোগে ডাস্টবিন বিতরণ

  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী : কালিহাতীতে সাম্যের পথের উদ্যোগে মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও হসপিটালে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ) সাম্যের পথের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো’র সার্বিক সহযোগিতায় ১১ টি ডাস্টবিন দেওয়া হয়েছে।

সাম্যের পথের প্রতিষ্ঠাতা বেনজীর আহমেদ টিটো বলেন, আমরা নিজেদের যত্ন করি, ঘর বাড়ি যত্ন করি, তেমনি স্কুল যত্ন করতে হবে, এরপর পুরা মহল্লার যত্ন করব। তোমারা ময়লা আবর্জনা, ময়লা কাগজপত্র এই ডাস্টবিনে ফেলবা। এ সময় সামাজিক পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরি নিয়ে দিকনির্দেশনা কথা বলেন।


এ সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সিদ্দিকী, সাম্যের পথের সাধারণ সম্পাদক মালিহা, কোষাধ্যক্ষ সামি রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মো. রবিউল হাসান, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাত, মহিলা বিষয়ক সম্পাদক আশা আক্তার, সদস্য সুরভী, লিমন হাসান, আসিফ, সাথী, কণিকা, সুবর্ণা ও মাহিম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme