সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সুবিধা বঞ্চিতদের চক্ষু শিবির

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৮৯৭ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায়, অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ এর কারিগরি সহায়তায় উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চক্ষু শিবিরটি অনুষ্ঠিত হয়।

চক্ষু শিবিরটি উদ্বোধন করেন মানবিক সাহায্য সংস্থার সভাপতি ফিরোজ এম.হাসান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর গ্রুপ চীফ কমিউনিকেশন অফিসার আজম খান।

উদ্বোধনকালে মানবিক সাহায্য সংস্থার সভাপতি ফিরোজ এম হাসান বলেন, “দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করতে তার চোখের স্বাস্থ্যের সুস্থতা অত্যন্ত জরুরী। ইসিপি-এমএসএস বিশ্বাস করে যে, দরিদ্রতার কারণে কেউ অন্ধ রবে না।

এই চক্ষু শিবিরে বিনামূল্যে প্রায় ৬শ’ত জনের উর্ধে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীর চোখ পরীক্ষা করানো হয়েছে। পাশাপাশি চশমা বিতরণ এবং ছানি রোগী সনাক্ত করা হয়েছে। সনাক্তকৃত ছানি রোগীদের আজই বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।’

তিনি আরো বলেন, এ চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা সেবার পাশাপাশি চোখের স্বাস্থ্যের যত্ন বিষয়ক সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর গ্রুপ চীফ কমিউনিকেশন অফিসার আজম খান বলেন, “আমরা আনন্দিত এমন একটি মহতি উদ্যোগের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছি।

মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চোখের সুস্থতা নিশ্চিত করতে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্ট’র সাথে আরো কাজ করার ইচ্ছে প্রকাশ করছে।

এসময় উপস্থিত ছিলেন, মানবিক সাহায্য সংস্থার উপদেষ্টা তারিকুল গণি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ডেপুটি চীফ কমিউনিকেশন অফিসার মিজ সামিয়া চৌধুরী, অ্যাডভোকেসী মিডিয়া এন্ড কমিউনিকেশন এমএসএস এর সহকারী পরিচালক আক্তারী আসফ (স্বপনা রেজা), এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা ও প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme