সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৯৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার আউলিয়াবাদ মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের লাল মাহমুদ ওরফে লালে (৫৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, নিহতদের দুই ছেলে আনোয়ার এবং আমিনুল সৌদিতে থাকে। ওই দুই ছেলে প্রতিনিয়তই মায়ের নামে টাকা পাঠাতো। কিন্তু ওই টাকা আনোয়ারা তার স্বামী লাল মাহমুদকে ঠিক মতো না দিয়ে খরচ করতো।

এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এই জের ধরে আজ সন্ধ্যার পর প্রথমে ঘরের দরজা বন্ধ করে স্বামী লাল মাহমুদ তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে লাল মাহমুদ নিজেই ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘরের টিন কেটে আনোয়ারা বেগমের রক্তাক্ত লাশ ঘরের মেঝে থেকে এবং লাল মাহমুদের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme