সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

কালিহাতীতে স্মার্ট কার্ড সংগ্রহের লাইনে স্বর্ণের চেইন চুরি, চার নারী গ্রেফতার

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৮৯ বার দেখা হয়েছে।

শাহ আলম,কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে স্মার্ট কার্ড সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের স্বর্ণের চেইন চুরির ঘটনায় চারজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে চুরি মামলা দায়ের করে তাদেরকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কালিহাতী থানাধীন সল্লা সমবায় উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা লাইনে প্রায় ৩০০-৪০০ জন স্মার্ট কার্ড সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। এসময় একই লাইনে হঠাৎ চারজন বোরকা পরিহিত নারী ঢুকে পড়ে ঠেলাঠেলি শুরু করে। এক পর্যায়ে কৌশলে তিনজন নারীর গলা থেকে মোট ১ ভরি ১ আনা ওজনের তিনটি স্বর্ণের চেইন চুরি করে নেয় তারা।
ভুক্তভোগীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক কালিহাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার নারীকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মীর রজব আলীর মেয়ে মোছাঃ জমেলা বেগম (৩৬), একই এলাকার মোঃ মজিবর রহমানের মেয়ে জুলেখা (৪১), ছুট্টু মিয়ার মেয়ে শেলী (২২) ও লাখাই থানার আব্দুল জলিলের মেয়ে ফাতেমা (২৭)।
কালিহাতী থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি চুরি মামলা রুজু করা হয়। গ্রেফতার চার নারী আসামি ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও এক পুরুষ আসামিসহ মোট পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme